৫ মে ২০২৬

বড়াইগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ১৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বড়াইগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ১৫

আমিরুল ইসলাম, নাটোর থেকে : রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকায় অজ্ঞাত (৬০) এবং ট্রাক চালক ইউনুস (৪০) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বনপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাক চালক বাড়ি ঢাকার মুন্সিগঞ্জ এবং অজ্ঞাত রয়েছে বামের যাত্রী। আহতদের অধিকাংশ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের ছাত্রী।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, পাবনা থেকে ছেড়ে আসা আলিফ-লাম পরিবহনের একটি বাস বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছালে পাবনাগামী ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি লিকুইড সিমেন্ট বহনের ট্রাক ( ঢাকা মেট্রো ই ৬১-০০৪৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী এবং ট্রাক চালক নিহত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় পাটোয়ারী জেনারেল হাসপাতাল, আমেনা হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হলে ৫ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম শিকদার জানান, আহত-নিহতদের পরিচয় নিশ্চিত করেন এবং ঘাতক বাস ট্রাকের বিরুদ্ধে মামলার চেষ্টা চলছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি