৮ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত এক্সপ্রেসের পাওয়ারকারে আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত এক্সপ্রেসের পাওয়ারকারে আগুন

বাংলাপ্রেস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার সকালে স্টেশনে থামার পার হঠাৎ ট্রেনের পাওয়ার কারে আগুন দেখা যায়। জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মাইনুল হক জানান।

তিনি বলেন, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল ৮টা ৩৮ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢোকে।

“স্টেশনে প্রবেশ করার আগ মুহূর্তে পাওয়ার কারে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

এ ঘটনার পর কিছু সময় স্টেশনের এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

মাইনুল বলেন, দুই ঘণ্টা ১০ মিনিট পর ১০টা ৪৮ মিনিটে ট্রেনটি অগ্নিদগ্ধ পাওয়ার কারটি রেখে ছেড়ে যায়। বাকি পথ পাওয়ার কার ছাড়াই চলবে ট্রেনটি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি