৮ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির নিচে মিলল ৪ কেজি ওজনের মর্টার শেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় মাটির নিচে মিলল ৪ কেজি ওজনের মর্টার শেল
বাংলাপ্রেস ডেস্ক:   ব্রাহ্মণবাড়িয়ায় মাটির নিচ থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। যার ওজন প্রায় চার কেজি ও দৈর্ঘ্য প্রায় এক ফুট। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলার কসবা উপজেলার লতুয়ামোড়া দক্ষিণপাড়া এলাকার কড়াইলামোড়া এলাকার এনামুল হকের বাড়িতে মাটি কাটার সময় মর্টার শেলটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মর্টার শেলটি উদ্ধার করেছে।কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিচা ধরা মর্টার সেলটির ওজন প্রায় চার কেজি ও দৈর্ঘ্য প্রায় এক ফুট। মর্টার শেলটি থানায় এনে পানিতে রাখা হয়েছে। এটি ধ্বংসের বিষয়ে ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে জানানো হয়েছে।মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি