
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকায় দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১২জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩ টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী তুর্ণানিশীথা আন্তঃনগর ট্রেনের সাথে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের সাথে সংঘর্ষের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় এ পর্যন্ত ১২জন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান জানিয়েছেন।
দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ও পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান ঘটনাস্থলে যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]