৭ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬ কেজি গাঁজাসহ আটক ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬ কেজি গাঁজাসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া থেকে সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার জেলা শহরের পুনিআউট বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতের নাম রাসেল মিয়া (২০)। তিনি জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর দিঘুলি বড়ভিটা এলাকার দুদু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল অফিসের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিআউট বাইপাস এলাকায় অভিযান চালিয়ে পিকআপসহ রাসেল মিয়াকে আটক করা হয়। পরে পিকআপ তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সুযোগ নিয়ে কেউ যাতে মাদক চোরাচালান করতে না পারে সে ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সজাগ দৃষ্টি রাখছে।’ আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি