৪ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কল্যাণ ফোরাম এর কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কল্যাণ ফোরাম এর কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়ীয়া থেকে: জনমানুষের কল্যাণে দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কল্যাণ ফোরামের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অাজ ১৭ রমজান ২৩ মে'২০১৯ বৃহস্পতিবার স্থানীয় এ মালেক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারন সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির ভুইয়া ও সমাজ কল্যাণ সম্পাদক আনিছুল হক রিপনের যৌথ সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি উপাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম প্রকাশ করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব এডভোকেট মাহবুবুল আলম খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব সোপানুল ইসলাম সোপান,জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব এডভোকেট ওসমান গণি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব এডভোকেট লোকমান হোসেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব রতন কান্তি দত্ত, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক আল আমিন শাহীন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়কর উপদেষ্টা প্রভাষক কামাল উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়াস্ত আখাউড়া উপজেলা সমিতির সাবেক সভাপতি এ টি এম নিছার ভুঞা, সাংগঠনিক সম্পাদক জনাব এডভোকেট আরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কার্যনির্বাহী সকল সদস্যগনকে মাননীয় অতিথিবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং অতিথিবৃন্দকেও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

( উল্লেখ্য,,,,সংগঠনের সহসভাপতি উত্তর মৌড়াইলে অবস্থিত মনোয়ারা হাকিম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট এম এ শাহেদ নিজস্ব ফর্মুলায় তৈরী করা প্রায় ১৮ রকমের সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত জুস তৈরী করে সকলের মাঝে পরিবেশন করেন। জুসপল্লী নামে একটি জুসসপ চালু করেছেন উনার নিজস্ব হাসপালের পার্শ্বে। সকলকে পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন।)

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি