বড় লিঙ্গের পুরুষদের প্রতি নারীদের আকর্ষণ বেশি: গবেষণায় প্রমাণ
নারীদের আকর্ষণ বেশি
মিনারা হেলেন : মেয়েরা বলেন, বিষয়টা আকার নয়, ব্যবহারটাই আসল। তবে সাম্প্রতিক সময়ে প্লস বায়োলজি-এ প্রকাশিত একটি একাডেমিক গবেষণায় দেখা গেছে, নারীরা সাধারণত বড় লিঙ্গের পুরুষদেরই বেশি পছন্দ করেন।
গবেষণার প্রধান লেখক, পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের ড. উপমা আইচ লিখেছেন,আমরা আমাদের আগের ফলাফল আবারও নিশ্চিত করেছি যে নারীরা বড় লিঙ্গকে বেশি আকর্ষণীয় মনে করেন।
গবেষক দলটি জানতে চেয়েছিলেন, মানুষের দেহের তুলনায় মানুষের লিঙ্গ কেন অন্য বৃহৎ বানরের তুলনায় তুলনামূলকভাবে বেশি মোটা ও লম্বা, যখন এর মূল কাজ হলো ‘শুক্রাণু স্থানান্তর করা’।
তারা দেখতে পান, বড় আকারের লিঙ্গের দুটি ভূমিকা আছে একদিকে এটি সঙ্গী আকর্ষণ করে, অন্যদিকে প্রতিদ্বন্দ্বীদের ভীত করে যেমন হরিণের শিং বা সিংহের কেশর।
এই বিষয়টি যাচাই করতে গবেষকরা ৬০০ জনের বেশি পুরুষ ও ২০০ জন নারীর অংশগ্রহণে একটি সমীক্ষা করেন। তাদেরকে কম্পিউটার-নির্মিত পুরুষ অবয়ব দেখানো হয়, যেগুলোর উচ্চতা, দেহের গঠন এবং বিশেষ করে লিঙ্গের আকার ভিন্ন ছিল।
নারীদের বলা হয়, এগুলোর যৌন আকর্ষণীয়তা মূল্যায়ন করতে। পুরুষদের বলা হয়, এগুলোকে কতটা হুমকিস্বরূপ মনে হয় তা বিচার করতে—যুদ্ধ করার ক্ষমতা এবং যৌন প্রতিদ্বন্দ্বী হিসেবে।
সংক্ষেপে ফলাফল হলো: নারীরা লম্বা, V-আকৃতির উপরের দেহ এবং বড় লিঙ্গের পুরুষদের বেশি আকর্ষণীয় বলে মনে করেছেন। তবে একটা পর্যায়ের পর লিঙ্গের আকার বা উচ্চতা বাড়লেও আকর্ষণ তেমন আর বাড়ে না।
অন্যদিকে, পুরুষরা বড় লিঙ্গকে দেখেছেন এমন একটি সংকেত হিসেবে, যা প্রতিদ্বন্দ্বীর শক্তিশালী লড়াই করার ক্ষমতা এবং যৌন প্রতিযোগিতায় এগিয়ে থাকার ইঙ্গিত দেয়।
এই সব তথ্যের ভিত্তিতে গবেষকরা ধারণা করেন, নারীদের যৌন পছন্দ এবং পুরুষদের প্রতিযোগিতামূলক শক্তির প্রদর্শন—এই দুই কারণেই মানুষের লিঙ্গ বিবর্তনে বড় হয়েছে।
তারা আরও উল্লেখ করেন, মানুষ পোশাক আবিষ্কারের অনেক আগেই সোজা হয়ে হাঁটত, ফলে পুরুষের যৌনাঙ্গ সবসময় দৃশ্যমান থাকত—যা সম্ভাব্য সঙ্গী ও প্রতিদ্বন্দ্বী উভয়ের কাছেই এক ধরনের সামাজিক সংকেত হিসেবে কাজ করত।
তবে গবেষকদের চূড়ান্ত মত হলো, লিঙ্গের আকার নির্ধারণে যৌন পছন্দই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ গবেষণায় দেখা গেছে, আকর্ষণীয়তার ওপর লিঙ্গের আকারের প্রভাব ছিল লড়াইয়ের সক্ষমতার সংকেত হিসেবে এর প্রভাবের তুলনায় চার থেকে সাত গুণ বেশি।
সহলেখক ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল ডি জেনিয়ন্স বলেন,মানুষের লিঙ্গের মূল কাজ শুক্রাণু স্থানান্তর হলেও, আমাদের ফলাফল ইঙ্গিত দেয় যে এর অস্বাভাবিক বড় আকার মূলত নারীদের আকর্ষণ করার জন্য একটি যৌন অলঙ্কার হিসেবে বিবর্তিত হয়েছে যদিও এটি পুরুষদের ভয় দেখানোর কাজও করে।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি