৫ মে ২০২৬

বোয়ালমারীতে জনতা জুট মিলে অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে জনতা জুট মিলে অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের জনতা জুট মিলে তিন নং ইউনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জনতা জুট মিল আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান। মিলের ডিজিএম সাইফুল আলম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মিলের তিন নং ইউনিটের গ্যাট্রিজ মেশিন হয় তো গরম হয়ে অগ্নিকান্ডের সূত্র পাত হয়। তিনি বলেন, এ সময় মিলের ওই ইউনিটে শ্রমিকরা কাজ করছিলো। আগুন লাগার পরে সকলেই বেরিয়ে আসতে পেরেছে। মিলের এই কর্মকর্তা দাবি করে বলেন, ওই মিলে আনুমানিক ৫০ হাজার মণ পাট ছিলো। আগুন লাগার বিষয়ে বোয়ালমারীর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আব্দুর সাত্তার মোল্লা জানান, আগুনের খবর পাওয়া মাত্র দ্রুত সেখানে দমকল বাহিনীর সদস্যরা ছুটে যায়। পরে আশে পাশের উপজেলা থেকে মোট আটটি ইউনিট এক যোগে আগুন নিয়ন্ত্রে আনার কাজ করছে। অগ্নিকান্ডের খয়ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, আগুন পুরাপুরি না নেভা পর্যন্ত বলা যাচ্ছে না অগ্নিকান্ডের সূত্র কিভাবে হলো। এবং খয়ক্ষতি পরিমাণ বলতে পারছি না এই মুহুত্তে । বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি