৪ মে ২০২৬

বোয়লমারীতে মাদ্রাসার শৌচাগার নির্মাণে বাধা ও ভাংচুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়লমারীতে মাদ্রাসার শৌচাগার নির্মাণে বাধা ও ভাংচুর
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি মাদ্রাসার নির্মাণাধীন বাথরুম ও টিউবওয়েল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল হাচান বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার জমিতে গত ১৮ সেপ্টেম্বর থেকে ৪টি বাথরুম, ১টি টিউবওয়েল ও ২টি প্রসাবখানার নির্মাণ কাজ শুরু করে মাদ্রাসা কর্তৃপক্ষ। ২২ সেপ্টেম্বর দুপুর ২টায় বিবাদী ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকার মরহুম আবু নাসের ফকুরুদ্দিন আহম্মেদের ছেলে খালিদ বিন নাসের (৪৫) ও জুনায়েদ বিন নাসের (৩০) এর হুকুমে সাতৈর গ্রামের আব্দুর রশিদ কাজী (৫৫), ডোবরা গ্রামের আ. কাদের মিনা (৫০)সহ ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা নির্মাণাধীন ৪টি বাথরুম ১টি টিউবওয়েল ভেঙ্গে গুড়িয়ে দেন। এ সময় মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষকরা ভাংচুরে বাধা দিলে খালিদ বিন নাসের গংরা মারপিট করার চেষ্টা করে এবং বিভিন্ন ভয়ভীতি দেখায়।এ ব্যাপারে খালিদ বিন নাসের বলেন, যেখানে বাথরুম নির্মাণ করা হচ্ছে সেটি সরকারি জায়গা। বাথরুম নির্মাণের জায়গাটি কুমার নদের পাড়ে হওয়ায় স্থানীয় গ্রামবাসীর চলাচলের পথ ও পাট ধুয়ার কাজসহ নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এ কারণে এলাকাবাসী বাথরুম নির্মাণ কাজে বাধা দিয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি