৮ মে ২০২৬

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে ছাত্র নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে ছাত্র নিহত

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মো. মাসুদুর রহমান মুন্সি (২৪) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বনমালিপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ বনমালিপুর তালিমুদ্দিন এতিমখানা মদ্রাসার দাওরা জামাত বিভাগের ছাত্র।

পাশাপাশি সে ইছাডাঙ্গা গ্রামের একটি মসজিদের ইমাম। মাসুদ উপজেলার ঘোষপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের মলিম মুন্সির ছেলে। প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ঘটনার দিন মাসুদ মাথা ব্যাথার ওষুধ কিনতে বনমালিপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা গোবরা-রাজশাহী আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে সে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। বোয়ালমারী থানার এসআই আব্দুল কাইয়ূম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি রেলওয়ের এখতিয়ারভুক্ত। তাই বাংলাদেশ রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি অবহিত করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি