বোয়ালমারীতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দরিসহংরাইল গ্রামের এক দম্পতি বুধবার (২৪ জুন) দুপুরে বসতঘরে আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। দুপুর দেড়টার দিকে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মারা যাওয়া দম্পতি হলো রাকিব মোল্যা (২৫) ও ইভা বেগম (২১)। রাকিব দরিসহ¯্রাইল গ্রামের ইউনুচ মোল্যার একমাত্র সন্তান।
এ ব্যাপারে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ই¯্রাফিল মোল্যা জানান, রাকিবের সাথে বোয়ালমারী পৌর এলাকার কামারগ্রাম ইকরাম মৃধার মেয়ে ইভার প্রায় তিন বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে কোন ছেলে-মেয়ে না হওয়ায় তাদের মধ্যে হতাশা এবং বিভিন্ন সময় কলহ বিবাদ লেগেই থাকতো। এই কারণে তারা আত্মহত্যা করতে পারে। রাকিব জাহাজে চাকরি করতো, করোনাভাইরাসের কারণে বাড়িতে এসে রাজমিস্ত্রীর কাজ করতো। আলফাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, লাশ ময়না তদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি