৪ মে ২০২৬

বোয়ালমারীতে শ্রমিক ইউনিয়নের পাল্টাপাল্টি মিলাদ মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে শ্রমিক ইউনিয়নের পাল্টাপাল্টি মিলাদ মাহফিল

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুর জেলা রেন্ট এ কার শ্রমিক ইউনিয়ন বোয়ালমারী শাখার আয়োজনে গত ২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তা সংলগ্ন নিজস্ব কার্যালয়ের সামনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বোয়ালমারী রেন্ট এ কার শ্রমিক ইউনিয়নের নবাগত সভাপতি মো. রেজাউল করিম, সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. টুটুল মোল্যা, কোষাধ্যক্ষ পলাশ সরকার, কার্যকরী সদস্য মো. মুছা মোল্যা। মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাতপরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ঈমাম মাওলানা শওকত হোসেন।

অপরদিকে একই দিন সন্ধ্যায় বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তা সংলগ্ন বোয়ালমারী উপজেলা রেন্ট এ কার শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে বর্ষবরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের যুগ্ম আহŸায়ক, ফরিদপুর জেলা ওলামাদলের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা আলহাজ্ব ডা. মো. শরিফুল ইসলাম শরীফ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী রেন্ট এ কার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. মানোয়ার হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবকদল নেতা মো. মনির হোসেন, মাইক্রোবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ লেবার ফেডারেশন বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, বোয়ালমারী রেন্ট এ কার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াস মোল্যা, কার্যকরী সভাপতি মো. মিলন শেখ, সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মোল্যা, সাংগঠনিক সম্পাদক মো. রসূল শেখ, কোষাধ্যক্ষ মো. মসিউর রহমান, কার্যকরী সদস্য মো. হাসান শেখ প্রমুখ। ইলিয়াস মোল্যা দাবি করেন, গত বছরের ৯ অক্টোবর আমাদের কমিটির অনুমোদন দেন জেলা কমিটি।

কিন্তু আমাদের কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নিয়মভহিঃর্ভূত ভাবে নতুন কমিটি অনুমোদন দিয়েছে। আমরা নতুন এই কমিটি মানি না। অপরদিকে বোয়ালমারী রেন্ট এ কার শ্রমিক ইউনিয়নের পাল্টাপাল্টি কমিটি হওয়ায় স্থানীয় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি