বোয়ালমারীতে প্রশাসনের তত্বাবধানে লাশ দাফন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে হাবিবুর রহমান হানিফের (৪২) লাশ উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ও থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমানের নির্দেশে থানার পুলিশ এবং উপজেলা প্রশাসনের তত্বাবধানে পারিবারিক কবরস্থানে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দাফন সম্পন্ন করা হয়।
হাবিবুর রহমান ঢাকার মহাখালীতে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিল। সে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় সোহরাওয়ার্দী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। করোনা রোগী সন্দেহে সতর্কতার সাথে তার লাশ দাফন করা হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদুর রহমান জানান, মরহুম ও তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। হাবিবুর রহমানের পরিবারের দাবি তার কোন করোনা উপসর্গ ছিল না। সে ডায়াবেটিকসের রোগী ছিল।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি