বোয়ালমারীতে প্রবাসী পরিবারকে প্রাণ নাশের হুমকির অভিযোগ

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপি ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে এক প্রবাসী পরিবারকে চরম ভাবে হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাদা দাবী, অপহরণ ও প্রাণ নাশের হুমকী-ধামকী সহ নানা অভিযোগ এনে দাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস ও ইউনিয়ন যুবদল সভাপতি সালিমুল হকের বিরুদ্ধে মঙ্গলবার (১২ মে) সংবাদ সম্মেলন করেছেন দাদপুর ইউনিয়নের বাজিতপুর গ্রাম নিবাসী ওই প্রবাসীর স্ত্রী রিক্তা খানম।
নিজ বাড়ীর চত্বরে সংবাদ সম্মেলনে লিখিতবক্তব্যে রিক্তা খানম বলেন, তার স্বামী আমিনুর রহমান (আমিন) দীর্ঘদিন প্রবাসে আছেন। তার কষ্টার্জিত টাকায় কয়েক বছর আগে দাদপুর গ্রামের বাসিন্দা বিএনপি নেতা কবির বিশ্বাস, বকুল বিশ্বাস গংদের নিকট থেকে স্থানীয় মোবারকদিয়া মৌজায় সাড়ে পাঁচ শতক জমি ক্রয় করেন। কিন্তু দুঃখের বিষয় তারা আমাকে মাত্র আড়াই শতক জমি বুঝে দিলেও বাকি জমি টুকু নিয়ে টালবাহানা করছে। এই জমি দাবী করলেই তারা আমার পরিবারের উপর চড়াও হয়।
জমি না দিয়ে উল্টো আরো টাকা দাবী করে। ভিটা-বাড়ী থেকে উচ্ছেদ, প্রাণে মেরে ফেলা এমনকি তার শিশু মেয়েকে অপহরণের হুমকী-ধামকী দিচ্ছে বলে অভিযোগ করেন রিক্তা খানম। তিনি বলেন, অভিযুক্তরা এলাকার একটি প্রভাবশালী রাজাকার পরিবারের সদস্য। আর আমি অসহায় হবার কারনে তারা আমার সঙ্গে হিংস্র আচরণ করছে। এ
ব্যাপারে তিনি থানায় একাধিক জিডিও করেছেন বলে জানান। সংবাদ সম্মেলনে জমি ফিরে পাওয়া ও জীবনের নিরাপত্তা চেয়ে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন রিক্তা খানম। এ সময় উপস্থিত ছিলেন, চিতারবাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফর রহমান, ইউপি সদস্য মো. মঙ্গল মোল্যা, মুনজুরুল ইসলাম, রিমি পারভীন প্রমুখ।
বিপি/আর এল
নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি