বোয়ালমারীতে প্রায় ৩ হাজার কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদপুর থেকে সংবাদদাতা: করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার আহবানে কর্মহীন হয়ে পড়া সাধারণ নিম্ন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলেন চতুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ২২৫ জন ও নিজস্ব তহবিল থেকে ২৭৫ জনসহ মোট ৫শ জন অসহায় কর্মহীনদের মাঝে শনিবার (০৪.০৪.২০) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে চাল, ডাল, আলুর একটি করে প্যাকেট বিতরণ করেন। এছাড়া উপজেলা প্রশাসনের তত্বাবধানে পৌরসদরসহ উপজেলার ১০টি ইউনিয়নের স্ব-স্ব পরিষদ কার্যালয়ে ২ হাজার ৫শ অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আজিজুর রহমান খান প্রমুখ।
বিপি/আর
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি