৬ মে ২০২৬

বোয়ালমারীতে মোবাইলসহ চোর আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে মোবাইলসহ চোর আটক

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তালতলা গুনবহা গ্রাম থেকে পুলিশের চুরি যাওয়া মোবাইলসহ চোর আটক। এসময় আটকৃত চার চোরদের কাছ থেকে তিনটি চোরাই মোবাইল উদ্ধার করেন।

উদ্ধারকৃত তিনটি মোবাইলের মধ্যে বোয়ালমারী থানার কনেস্টবল মো. আবুল বাশার ও মো. নজরুল ইসলামের দুটি মোবাইল। থানার এস আই সাইফুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে গুনবহা তালতলা বাজার এবং গুনবহা গ্রাম থেকে চার মোবাইল চোরকে আটক করা হয়। এ সময় আটককৃত চোরদের কাছ থেকে দুটি স্যামস্যাং জে ফাইভ, একটি অপ্পো মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল তিনটির মধ্যে আমাদের থানার দুই কনেস্টবলের দুটি মোবাইল। ওই দুটি মোবাইল গত এক মাস আগে চুরি হয়। আটকৃতরা হলো গুনবহা গ্রামের রাজা শেখ (২০), সুমন খান (১৯), সাজ্জাদ মোল্যা (২০), সম্রাট খান (১৯)।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চার মোবাইল চোরকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা পক্রীয়াধীন রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি