বোয়ালমারীতে কুখ্যাত ডাকাত সর্দারের গলা কাটা লাশ উদ্ধার
ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ কুখ্যাত ডাকাত সর্দার রিপন কাজীর (৪০) গলা কাটা লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১২.০৯.১৯) সকাল ৮টায় থানা পুলিশ সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি মো. চুন্নু বিশ্বাসের ফোন পেয়ে মাঝকান্দি- ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা-সড়কের রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের লায়েক মিয়ার মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করে।
সে উপজেলার শেখর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের ছিরু কাজীর ছেলে। থানা সুত্রে জানা যায়, রিপন কাজী অস্ত্র, মাদক ও চুরি-ডাকাতিসহ ১৪টি মামলার আসামি ছিল। পুলিশ ও এলাকাবাসীর ধারনা মাদক অথবা ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে রিপন কাজী খুন হতে পারে। গত ৫ সেপ্টেম্বর কলিমাঝি ও বাগডাঙ্গা গ্রামে দুটি ডাকাতির ঘটনায় আটক রমজান ডাকাত আদালতে রিপন কাজীসহ ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকারউক্তি দেয়।
বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, মাদকের আধিপত্য বা ডাকাত দলের অভ্যন্তরীন কোন্দলে তাকে হত্যা করা হতে পারে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রিপন কাজী পরিবার দুপুর পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়নি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি