৪ মে ২০২৬

বোয়ালমারীতে কৃষকলীগের পথসভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে কৃষকলীগের পথসভা

ফরিদপুর থেকে সংবাদদাতা: বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারীতে পথসভা করলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বুধবার ৮ জানুয়ারি বিকেলে বোয়ালমারী চৌরাস্তায় বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ সংলগ্ন মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি সৈয়দ আশরাফ আলী, কৃষকলীগের চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, কৃষকলীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পান্নু প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, জেলা কৃষকলীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, উপজেলা যুবলীগের (একাংশ) আহ্বায়ক ও চতুল ইউপি চেয়ারম্যান মো. শরীফ সেলিমুজ্জামান লিটু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. রোকন উদ্দিন মোল্যা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জিএস (বো.স.ক) রাহাদুল আকতার তপন, পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া মিলন প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, ‘কৃষক লীগ শক্তিশালী হলে আওয়ামী লীগ শক্তিশালী হবে। আর আওয়ামী লীগ শক্তিশালী হলে জননেত্রী শেখ হাসিনা শক্তিশালী হবেন। জননেত্রী শেখ হাসিনা শক্তিশালী হলে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে কৃষকের মুখে হাসি ফুটবে। তাই কৃষিনির্ভর সোনার বাংলা গড়তে কৃষক লীগকে শক্তিশালী করতে হবে।’ ‘বিএনপি আমলে কৃষকরা সার চাইতে গিয়ে গুলি খেয়ে মরতে হতো। আর আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকরা সারের জন্য মরতে হয় না। কারণ, আগে কৃষকদের সারের জন্য ছুটতে হতো, আর এখন সার কৃষকদের পেছনে ছুটছে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি