বোয়ালমারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ফরিদপুর থেকে সংবাদদাতা: কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে ধারণ করে ২৬ অক্টোবর শনিবার সকাল ১১ টায় বোয়ালমারী থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
র্যালীটি প্রদিক্ষণ শেষে বোয়ালমারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, কমিউনিটি পুলিশের সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আবদুর রশিদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাড়াও সমাজের নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি