৪ মে ২০২৬

বোয়ালমারীতে কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ যুবকের আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোয়ালমারীতে কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ যুবকের আত্মহত্যা
ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারীতে এনজিওর কিস্তির টাকা পরিশোধ না করতে পারায় রবিউল মোল্যা (৩০) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ২৭ আগস্ট সকালে বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম কামারগ্রাম নিজ ঘরের আড়ার সাথে সে গলায় ফাঁস দেন। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিত্র সরকার তাকে মৃত ঘোষণা করেন। দুই সন্তানের জনক রবিউল পশ্চিম কামারগ্রামের শুকুর মোল্যার পুত্র। বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের কউন্সিলর শেখ আজিজুল হক জানান, রবিউল মোল্যা পেশায় ইলেক্ট্রনিক মিস্ত্রি, সে একাধিক এনজিও থেকে ৪ থেকে ৫ লক্ষ টাকার ঋণ উত্তোলন করে। প্রতি সপ্তাহে উত্তোলনকৃত ঋণের কিস্তি বাবদ একটি বড় অংকের টাকা পরিশোধ করতে হয় তাকে। কিস্তি পরিশোধ না করতে পারায় রবিউল মোল্যা আত্মহত্যার পথ বেছে নেয়। বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রিজু করে ময়না তদন্তের জন্য মৃতদেহ ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি