বোয়ালমারীতে জনসচেতনতা বাড়াতে ছাত্রলীগের মাস্ক বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মধ্যে মাক্স বিতরণ করছে ছাত্রলীগ।
গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগের সদ্যঘোষিত নতুন আংশিক কমিটির নেতৃত্বে পৌরসদরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। মহামারী করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ছাত্রলীগের নেতৃবৃন্দ পথচারী, ব্যবসায়ী ও ভ্যান-রিক্সা চালকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মাস্ক পরিয়ে দেন এবং সকলকে মাস্ক পরিধানে সচেতনতা বাড়ান। করোনাকালীন সময়ে ছাত্রলীগের এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান।
এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রিন্স, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আমিনুর শেখ ফাহিম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃদুল, সাংগঠনিক সম্পাদক সাফাত ইসলাম বাপ্পী, মো. সিফাত হোসেন প্রমুখসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি