৮ মে ২০২৬

বোয়ালমারীতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোয়ালমারীতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সোমবার (৪ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি বিষয়ে অসৎ উপায় অবলম্বন করায় ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ চতুল উচ্চ বিদ্যালয়, সহ্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোলনা সালামিয়া ফাযিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে যথাক্রমে রাব্বি মোল্যা, আরমান মোল্যা, মেহেদী হাসান, মনিরুজ্জামান, দিপান্ত বিশ্বাস, দূর্জয়, ইসাবুল মোল্যা, সাকিল খন্দকার, সিহাব শেখ ও শামিমা সুলতানা নামের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করেন। এদের মধ্যে সহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে সর্বাধিক আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

একই দিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন উপজেলার জর্জ একাডেমী ও বোয়ালমারী সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে যথাক্রমে সিয়াম খন্দকার ও ফারজানা আক্তার নামের অপর দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেন।

নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পাবলিক পরীক্ষায় যে কোন ধরনের অসদুপায় বা নকলের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি