৪ মে ২০২৬

বোয়ালমারীতে জাতীয় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে জাতীয় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বোয়ালমারী উপজেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে পৌরসভার নতুন বাস টার্মিনাল চত্বরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অয়নুষ্ঠান সমাপ্ত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আয়ুব আলী, শ্রমিকলীগ নেতা কাজী আব্দুল্লাহ আল মামুন, মৃধা রাসেল পারভেজ (ডাবলু), মো. বিল্লাল হোসেন, মো. আরিফুজ্জামান আরিফ, খোকন সিকদার, মনিকা রাজবংশী, বেদেনা বেগম, বাবুল মোল্যা, মামুন মোল্যা, আলমগীর হোসেন পিয়ার, কালাম বিশ্বাস, আফজাল হোসেন, সবুর শেখ, সেলিম শেখ, রমজান শেখ প্রমুখ। বিপি।আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি