৮ মে ২০২৬

বোয়ালমারীতে ঘোষপুর ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোয়ালমারীতে ঘোষপুর ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন গত মঙ্গলবার (১৫.১০.১৯) বিকেলে খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মো.চাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আকরামুজ্জামান মৃধা রুকু।

মো. আব্দুস ছাত্তারের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মুজিবর রহমান সরদার, ঘোষপুর ইউনিয়ন কৃষকলীগের নবনির্বাচিত সভাপতি মো. পারভেজ মোল্যা, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. ইউনুচ, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান, ইউপি মেম্বার মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট্য ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. কামরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তরা ছাত্রলীগ নেতা আতিয়ার রহমানকে কুপিয়ে জখম করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি