৮ মে ২০২৬

বোয়ালমারীতে ফেসবুকে গুজব ছড়ালেন স্কুল শিক্ষক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোয়ালমারীতে ফেসবুকে গুজব ছড়ালেন স্কুল শিক্ষক

ফরিদপুর প্রতিনিধি : ফেক বা ভূয়া ছবি দিয়ে সরকার ও পুলিশের ভাবমূর্তি বিনষ্ঠে গুজব ছড়ালেন বোয়ালমারীর এক শিক্ষক।

গত ২৩ অক্টোবর বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের পূর্বঘোষিত সমাবেশ পুলিশের বাধায় পন্ড হওয়াকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সাজানো ছবি দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করে চাপখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির প্রচার সম্পাদক আশরাফুজ্জামান মিয়া।

আশরাফুজ্জামান তার ফেসবুক স্ট্যাটাসে বোয়ালমারী উপজেলা শিক্ষক সমিতির সদস্য ও বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাজিব বিশ্বাসের আহত হওয়ার একটি ছবিসহ পুলিশের লাঠিচার্জের বেশ কয়েকটি ছবি পোস্ট করে গুজব ছড়ানোর চেষ্টা করে। তিনি গত ২৩ অক্টোবর সন্ধ্যা ৫ টা ৪০ মিনিটে দেওয়া একটি স্ট্যাটাসে লেখেন “আজ মহা সমাবেশে পুলিশের বাধায় ফরিদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক ইমরান হোসেন বোয়ালমারী উপজেলার শিক্ষক সমিতির সদস্য রাজিব বিশ্বাস এবং আরো অনেকে ই গুরুত্বর আহত”। স্ট্যাটাসটি দেওয়ার পড়েই আন্দোলনরত শিক্ষকরা সরকার ও পুলিশের ভাবমূর্তি বিনষ্ঠ করতে নানা রকম মন্তব্য করা শুরু করেন।

এ ব্যাপারে রাজিব বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, সমাবেশে লাঠিচার্জের কোন ঘটনা ঘটেনি। তবে পুলিশের বাধায় স্থান ত্যাগের সময় লোকের ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে পায়ে একটু চোট পেয়েছি। আগে থেকেই আমার পায়ে একটু সমস্যা ছিল। ফেসবুকের স্ট্যাটাসের বিষয়ে আমি কিছু জানিনা।

স্ট্যাটাস দাতা আশরাফুজ্জামান বলেন, আমি উস্কানি দিতে পোস্ট করিনি। তবে অনেকে অন্যভাবে নেওয়ায় পোস্টটি আমি ডিলিট করে দিয়েছি। এ ব্যাপারে বোয়ালমারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের মোবাইল ফোনে বক্তব্য নেয়ার জন্য একাধিকবার ফোন করলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বোয়ালমারী থানা পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বাংলাপ্রেসকে বলেন, আশরাফুজ্জামান মিয়ার ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়ে আমরা কিছু জানিনা। পুলিশ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ঠ করার চেষ্টা করলে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি