৬ মে ২০২৬

বোয়ালমারীতে ধর্ষণ চেষ্টার মামলার আসামি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে ধর্ষণ চেষ্টার মামলার আসামি গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নে আট বছরের এক শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইউনুস শেখ (৬০)। বোয়ালমারী থানা সূত্রে জানা গেছে, ধর্ষণচেষ্টার অভিযোগে ইউনুস শেখের বিরুদ্ধে বোয়ালমারী থানায় শনিবার ১৭ এপ্রিল মামলা হয়। মামলার পর থেকে পলাতক ছিলো ইউনুস শেখ। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী থানার কালনাঘাট এলাকার একটি স’মিল থেকে কাজ করা অবস্থায় গ্রেফতার করে বোয়ালমারী থানা পুলিশ। বৃহস্পতিবার ২৯ এপ্রিল ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে । এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার ২৮ এপ্রিল ইউনুস শেখকে গোপালগঞ্জের কাশিয়ানি থানা থেকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে । উল্লেখ্য, গত ১৬ এপ্রিল শুক্রবার ১২ টার সময়ে বোয়ালমারী থানার গুনবহা কামারগ্রাম গ্রামের বারাশিয়া নদে গোসল করতে যায় ৮ বছরের শিশু। বারাশিয়া নদে গোসল করার সময়ে বিবাদী মো. ইউনুস শেখ গোসল করা অবস্থায় ঘাড়ে করে বরাশিয়া নদীর উত্তর পাশে রায়পুর শশ্মানের কাছে সরকারি পরিত্যাক্ত বিভিন্ন গাছের বাগানের মধ্যে নিয়ে যায় এবং সেখানে ভঁয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় শিশুটিকে। এ ঘটনায় পরেরদিন ওই শিশুটির মা বাদি হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি