৫ মে ২০২৬

বোয়ালমারীতে ধান ক্রয়ে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে ধান ক্রয়ে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

বোয়ালমারী (ফরিদপুর) থেকে সংবাদদাতা: সরকারি ভাবে আমন ধান সংগ্রহে উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার লটারীর মাধ্যমে কৃষক নির্বাচনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

মঙ্গলবার (৩১.১২.১৯) তার কার্যালয় পৌরসভার তালিকা ভুক্ত ৫১১জন কৃষকের মধ্যে ২৮জন কৃষক লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ১ টন করে ধান ক্রয় করা হবে। পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নের কৃষক লটারীর মাধ্যমে নির্বাচন করা হবে। চলতি মৌসুমে উপজেলায় মোট ১হাজার ২৩০টন ধান ক্রয় করা হবে।

লাটরীর সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও মোসা. রেখা পারভীন, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, খাদ্য কর্মকর্তা মো. রেজাউল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্যগুদাম) মো. মাসুদুর রহমান প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি