৬ মে ২০২৬

বোয়ালমারীতে চার ব্যবসায়ীকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে চার ব্যবসায়ীকে জরিমানা
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চিতারবাজর থেকে মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে চার ব্যবসায়ীকে ৫ হাজার ৪শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমী) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। আদালত পরিচালনা করা হয় দুপুর ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আদালত সূত্রে জানা যায়, চিতার বাজারে মাংশ ব্যবসায়ীকে মাস্ক না পড়ায় রোগ সংক্রমন প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪ এর ৪ ধারায় ইয়াকুব মোল্যাকে (৩৫) ২শ’, নাগর মোল্যাকে (৩০) ২শ’, একই বাজারের চাউল ব্যবসায়ীকে পণ্যের পাটজাত মোড়ক আইন ২০১০ এর ৪ ধারায় প্লাস্টিকের বস্তা ব্যবহারের জন্য মো. রাকিবুল ইসলামকে (৩৫) ২ হাজার’ ও মহিউদ্দিনকে (৩৬) ৩ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি