বোয়ালমারীতে বিদ্যালয়ের পুরাতন ভবন বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন টিনসেড ঘর বিক্রয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঘরটি বেশি দামে বিক্রি হওয়ার সম্ভাবনা থাকলেও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শিলা পারভীনের স্বামী মো. মিজানুর রহমানের হস্তক্ষেপে কমমূল্যে বিক্রয় হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক এমএম মনিরুজ্জামান জানান, স্কুলে একটি নতুন ভবন সরকার থেকে বরাদ্দ হওয়ায় পুরাতন টিনসেড ঘরটি অপসারণের জন্য উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়। উপজেলা নিলাম কমিটি গত ৫ মে ২০১৯ ইং তারিখে ঘরটি বিক্রির নোটিশ জারি করে। সে মোতাবেক গত ৯ মে সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে নিলাম কমিটির উপস্থিতিতে প্রকাশ্যে ডাকের মাধ্যমে ৩৫ হাজার টাকায় ঘরটি বিক্রয় করা হয়। নিয়ম অনুযায়ী, মাইকে নিলাম বিজ্ঞপ্তি প্রচার করার কথা থাকলেও শুধুমাত্র স্কুলের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিটি টাঙিয়ে ঘরটি বিক্রি করে দেন। অভিযোগ সম্পর্কে মো. মিজানুর রহমান বলেন, উপজেলা নিলাম কমিটি ঘরটি বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেন। প্রধান শিক্ষক সবকিছু তদারকি করেছেন। এ ব্যাপারে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
নিলাম কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরীকে এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য তার মোবাইল ফোনে একাধিক বার কল দিলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি