৫ মে ২০২৬

বোয়ালমারীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালন

ফরিদপুর থেকে সংবাদদাতা : বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক পদবী পরিবর্তনের দাবিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের পদের নাম পরিবর্তনের দাবিতে সোমবার (২০ জানুয়ারি ) উপজেলা পরিষদ চত্বরে সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত কর্মবিরতি পালিত হয়েছে।

কর্মবিরতি চলাকালিন বোয়ালমারী উপজেলা নির্বাহীঅফি সারের কার্যালয়ের দেবেশ চন্দ্র দাস, উচ্চমান সহকারী মো. উকিল হোসেন, অফিস সহকারী জামাল হোসাইন, আলফাডাঙ্গা উপজেলার তারক কুমার মজুমদার, বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মো. লুৎফর রহমান ও মো. সেলিমুজ্জামান খানসহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে তাদের প্রস্তাবিত দাবী উপস্থাপন করেন। তারা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ২০ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে। এ কর্মবিরতিতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে দুরদূরান্ত থেকে আসা সেবাগ্রহিতাদের ভোগান্তির শিকার হচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি