বোয়ালমারীতে বাল্য বিয়ের অপরাধে কনের অভিভাবককে জরিমানা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাল্য বিয়ের খবর পেয়ে বিয়ে বাড়িতে হাজির হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। এ সময় বিয়ে বাড়িতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের অভিভাবককে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন।
আদালত সূত্রে জানা যায়, রবিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চতুল গ্রামের বাসিন্দা বিপুল চক্রবতি (৫৫) তার নিজ বাড়িতে তার এক আত্মীয় (১৪) বছরের এক কিশোরীর বিয়ের আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বিয়ে বাড়িতে গিয়ে হাজির হয়ে এ অর্থদন্ড করেন। এ সময় কনের অভিভাবক কনের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে লিখিত মুচলেকা দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। এ সময় বাল্য বিয়ের আয়োজন করায় কনের অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি