
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়লমারী উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন মো: লিয়াকত হোসেন লিটন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে (কারিগরি পর্যায়ে) এই সম্মাননা দেয়া হয়। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত শাহ্ধসঢ়; জাফর টেকনিক্যাল এ্যান্ড বিএম ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেন। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণেও উজ্জ্বল মুখ লিয়াকত হোসেন লিটন। তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বোয়ালমারী প্রতিনিধি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক। এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন বলেন, বোয়ালমারীর তরুণ সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার কাজ করছি। যুব সমাজকে কর্মদক্ষ জনবল হিসেবে গড়ে না তুললে দেশের বেকারত্বের সমস্যা, দারিদ্র বিমোচন সহ সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
তাই কারিগরি শিক্ষায় নেতৃত্ব দেয়ার পাশাপাশি সামাজিক ও শিল্প সাংস্কৃতিক অঙ্গণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশের জন্য, মানুষের জন্য কিছু করার মধ্যেই আমি জীবনের সার্থকতা, আনন্দের যথার্থতা খুজে পাই। হয়তোবা তারই স্বীকৃতি এই শ্রেষ্ঠত্ব।
বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]