বোয়ালমারী সরকারি কলেজে ব্যবহারিক পরিক্ষায় অর্থ আদায়ের অভিযোগ
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজে ২০১৯ সালের অনুষ্ঠিত এইচএসসি’র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় ৩৯৪জন শিক্ষার্থীদের নিকট থেকে অবৈধ ভাবে এক লক্ষ আঠারো হাজার দুই’শত টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক উত্তম কুমার দাস এই টাকা নিয়েছে বলে শিক্ষার্থীরা জানায়।
২০১৯ সালে অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজ থেকে ৩৯৪জন শিক্ষার্থী অংশ নেয়। সোমবার (২০.০৫.১৯) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায় সরকারি কলেজ বিজ্ঞানাগার ভবনের ল্যাবটরী শাখায় অনুষ্ঠিত প্রতি শিক্ষার্থীদের নিকট থেকে ব্যবহারিক পরীক্ষা বাবদ তিনশত টাকা করে নিচ্ছে প্রভাষক উত্তম কুমার দাস। এতে দেখা যায় ৩৯৪জন শিক্ষার্থীর নিকট থেকে মোট এক লক্ষ আঠারো হাজার দুই’শ টাকা হাতিয়ে নেয় ওই কলেজের প্রভাষক উত্তম কুমার। শিক্ষা মন্ত্রণলায়ের পরিক্ষা নীতিমালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় কোন অতিরিক্ত টাকা নেয়া যাবে না এই নির্দেশনা থাকলেও ওই প্রভাষক তা মানছে না।
বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. জাকির হোসেন জানায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরিক্ষার কথা বলে উত্তম কুমার দাস স্যার আমাদের কাছ থেকে পরীক্ষার আগেই তিনশত টাকা করে নিয়েছে। একই কলেজের শিক্ষার্থী মো. বিল্লাল শেখ জানায়, উত্তম স্যার ২৯০ টাকা দিলেও অনেক শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেন নাই। তাকে পুরো তিনশত টাকাই দেয়া লাগছে। কলেজ কর্তৃক গঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মো. আবদুল কাইয়ুম বলেন, আমি আপনাকে মোট পরীক্ষার্থীর সংখ্যা (৩৯৪) ছাড়া আর কিছু বলতে পারবো না। আপনি অধ্যক্ষ স্যারের সাথে কথা বলেন।
অভিযুক্ত প্রভাষক উত্তম কুমার দাস ব্যবহারিক পরীক্ষার নামে প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে অবৈধ ভাবে তিনশত টাকা নেয়া হচ্ছে কেন এ বিষয়ে জানতে চাইলে, তিনি কোন কথা না বলে মুখ ঘুরিয়ে হাটতে থাকেন এবং কোন প্রশ্নের উত্তর দেন নাই।
বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আব্দুস ছাত্তার মজুমদার বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’র ব্যবহাারিক পরীক্ষার বিষয়ে টাকা নেয়ার কোন নিয়ম নাই। টাকা নিয়েছে কিনা আমি জানি না।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি