৮ মে ২০২৬

বোয়ালমারী বঙ্গবন্ধু ডিগ্রী কলেজে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারী বঙ্গবন্ধু ডিগ্রী কলেজে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বিপ্লব আহমেদ, ফরিদপুর থেকে : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের সকল শিক্ষক-কর্মচারী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (৩১.০১.২০) কলেজ সভাপতি, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় উপ কমিটির প্রাক্তন সহ-সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন এবং অধ্যক্ষ মো. সাদীন-উর-রহমান এর নেতৃত্বে সদ্য ‘সরকারী করণ’ ঘোষিত বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, খরসূতী-র শিক্ষক মন্ডলী, কর্মচারীগণ এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ বাঙ্গালীর তীর্থ ভূমি জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে শিক্ষকগণ জাতির পিতার মাজারে ফাতেহা পাঠ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টের কালো রাতে ঘাতকের বুলেটে নির্মম ভাবে শাহাদৎ বরণকারী পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক মাওলানা মো. নিজাম উদ্দীন।

উল্লেখ্য, গত ১৪.০১.২০২০ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম স্বাক্ষরিত একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়। ঐ চিঠিতে নিশ্চিত করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, খরসূতীসহ মোট ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারী করণের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ সরকারী হওয়ার সংবাদ পেয়ে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি