৬ মে ২০২৬

বোরকা পরিধানে কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাবে মেয়েরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোরকা পরিধানে কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাবে মেয়েরা
চট্টগ্রাম থেকে সংবাদদাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ে মেয়েরা বোরকা গায়ে দিয়ে পড়বে এবং তাদের শিক্ষকও মহিলা হবে বলে নতুন এক বিবৃতিতে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আহমদ শফী। রোববার পাঠান বিবৃতিতে কারো বক্তব্যকে ‘বিকৃত’ করে প্রচার না করার অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলামের সর্বোচ্চ এ নেতা বলেন, কেন না এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। তিনি বলেন, কারো বক্তব্যকে না বুঝে নিজের মতো করে ব্যাখ্যা করা অপরাধ। আর খণ্ডিত বক্তব্যকে নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার আরো বড় অপরাধ। বিবৃতিতে আহমদ শফী বলেন, একটি মহল আমাকে বিতর্কিত করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। আমাকে নারী বিদ্বেষী, নারীশিক্ষা বিরোধী হিসেবে উপস্থাপন করার অপপ্রয়াস চালাচ্ছে। আমি এসব কথার জবাব দিয়েছি। জবাবটি ভালোভাবে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। তিনি বলেছেন, নারীদের জন্য নিরাপদ পরিবেশে শিক্ষার ব্যবস্থা করুন এবং তাদের জীবন ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করুন। বিবৃতিতে তিনি দাবি করেছেন, দৈনিক পত্রিকা খুললে প্রতিদিন চোখে পড়ছে কোথাও না কোথাও নারীকে ধর্ষণ করা হয়েছে অথবা খুন করা হয়েছে। ইসলামই ফিরিয়ে দিয়েছে নারীর প্রকৃত সম্মান। আমার কথার সারাংশ হলো উচ্চশিক্ষা কিংবা কলেজ-বিশ্ববিদ্যালয়ে মেয়েরা বোরকা গায়ে দিয়ে পড়বে এবং তাদের শিক্ষকও মহিলা হবে। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি