বোরহানউদ্দিনে সাংবাদিকের উপর হামলাকারী সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক সাগর চৌধুরীর উপর হামলাকারী ছাত্রলীগ নেতা নাবিল হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।
বোরহানউদ্দিন পৌর এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আগামী কাল তাকে আদালতে তোলা হবে।
নির্যাতিত সাংবাদিক সাগর চৌধুরী জানান, জেলেদের বরাদ্দকৃত চাল রাতের আধারে চুরি করার বিষয়টি প্রশাসনকে জানানোর কারণে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে ছাত্রলীগ নেতা নাবিল হামলা করে। এমনকি নাবিল এ ঘটনাটি ভিডিও করে ফেইসবুকেও ভাইরাল করে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি