৬ মে ২০২৬

বোনের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার, আটক ৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোনের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার, আটক ৮
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে খালাতো বোনের বাসায় বেড়াতে এসে খালাতো বোনের স্বামীর সহযোগিতায় গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় বৃহস্পতিবার (২৯.০৪.২১) দুপুরে ওই গৃহবধূ বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। এজাহার সূত্রে জানা যায়, নড়াইল জেলার মহেশখালী পুরাতন বাজার নিবাসী ওই গৃহবধূ গত ২৭ এপ্রিল তার খালাতো বোনের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামে বেড়াতে আসেন। কিন্তু গৃহবধূর খালাতো বোন এলিনা বেগম সেদিন তার জা আফরোজা বেগমের চিকিৎসার জন্য বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। খালাতো বোনের সাথে দেখা করার জন্য গৃহবধূ বিকেলে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। রাতে এলিনা বেগমের স্বামী কাওসার মোল্যার ছেলে মিন্টু মোল্যার সাথে বাড়ি ফেরার পথে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নিকট পৌঁছলে মিন্টু ওই গৃহবধূকে ফুসলিয়ে এবং প্রলোভনসহ ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী মেহগনি বাগানে নিয়ে যায়। সেখানে মিন্টু মোল্যার সহযোগিতায় আগে থেকেই উপস্থিত তার সাত বন্ধু আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে হাসমত ফকির (৩২), বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামদেবনগর গ্রামের কামরুল শেখের ছেলে শাহিন শেখ (২১), একই ইউনিয়নের বনচাকি চরপাড়া গ্রামের গোলাম রসুল মোল্যার ছেলে জয়নাল আবেদীন (২৯), আ. কুদ্দুস মোল্যার ছেলে রাজু মোল্যা (২০), হেমায়েত হোসেনের ছেলে মো. মফিজুল মোল্যা (২১), চরশুকদেবনগরের আবু তালেব মোল্যার ছেলে রিফুল মোল্যা (৩৯), রামদেবনগর গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ওই গৃহবধূকে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে বুধবার (২৮ এপ্রিল) রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে মিণ্টু মোল্যার স্বীকারোক্তিতে বাকি সাত আসামিদের আটক করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় মিন্টু মোল্যার সহযোগিতা উল্লেখপূর্বক বাকি সাত জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমের বলেন, রাত সাড়ে ১১টায় একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৮ আসামিদের আটক করে। এ ঘটনায় থানায় আজ (বৃহস্পতিবার) একটি ধর্ষণ মামলা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি