
নিজস্ব প্রতিবেদক: ২০ দলীয় জোটের নেতারা আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন। আজ বুধবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন সিটি নির্বাচনের কর্মপরিকল্পনা ও জোট প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে করণীয় নির্ধারণ করা হয় বলে জানা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল হালিম, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামান হায়দার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, জাগপা সভাপতি রেহেনা প্রধান, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, লেবার পার্টি মোস্তাফিজুর রহমান ইরান, হামদাল মেহেদি, ডিএল সাইফুদ্দিন মনি, পিপস লীগের সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তের মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, ইসলামিক ঐক্যজোটের এমএ রাকিব প্রমুখ।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]