২১ নভেম্বর ২০২৬

বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে ‘হামলা ও ভাঙচুরের’ অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৪ এএম
বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে ‘হামলা ও ভাঙচুরের’ অভিযোগ

 

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) বিকালে একদল লোক প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন টেলিভিশনটির কর্মীরা। এ সময় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং কয়েকজন কর্মী কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন বলে দাবি করা হয়েছে।

ঘটনার সময় বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ থেকে একাধিক ভিডিও ও লাইভ সম্প্রচার করা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে কার্যালয়ের ছাদ থেকে লাইভে এসে এক সাংবাদিক জানান, হামলার কারণে তারা ভবনের ভেতরে আটকা পড়েছেন। নিরাপত্তার কারণে লাইভে নিজের পরিচয় প্রকাশ করেননি তিনি।


লাইভে ওই সাংবাদিক বলেন, ‘কিছুক্ষণ আগে ব্যাপক মবের শিকার হয়েছি আমরা। আমাদের কিছু কর্মী ইতোমধ্যে আহত হয়েছেন। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না।’


তিনি আরও জানান, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন এবং লিফটও বন্ধ রয়েছে। এতে সাংবাদিক ও কর্মীরা ভবনের ভেতরে আটকা পড়েছেন। তাদের দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

লাইভে বৈশাখী টেলিভিশনের এক কর্মী জানান, প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে একদল লোক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে কর্মীরা তাকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। তবে এরপরও হামলাকারীরা ভবনের নিচে অবস্থান করছিলেন এবং মূল ফটক ভাঙার চেষ্টা করছিলেন।

বিকাল ৪টার দিকে ‘বৈশাখী টিভি নিউজ’ ফেসবুক পেজ থেকে প্রচারিত আরেকটি লাইভে এক ব্যক্তি দাবি করেন, সাদা শার্ট পরা এক ব্যক্তি কিছুক্ষণ আগে টেলিভিশন কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছেন। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা সেখানে তার অবস্থানের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে অ্যাসাইনমেন্টের কাজে সাংবাদিকেরা কার্যালয় থেকে বের হলে তাদের ওপর অতর্কিত হামলা হয় চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। হামলায় আহত এক সাংবাদিককে কার্যালয়ের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ভিডিওও প্রকাশ করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন টেলিভিশনটির কর্মীরা। পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের ভবনের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে সাংবাদিকদের অভিযোগ, পুলিশ উপস্থিত থাকলেও সাদা শার্ট পরা কয়েকজন ব্যক্তি তখনও হামলা চালাচ্ছিলেন।

এদিকে শনিবার বিকালে বৈশাখী টেলিভিশনের কার্যালয় থেকে টিপু আলম মিলনকে হেফাজতে নেয় পুলিশ। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, টিপু টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাকে ঘিরে রাখে। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে থানা হেফাজতে নেওয়া হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামি। তাকে গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।

লাইভের শেষ দিকে এক সাংবাদিক তাদের অসহায়ত্বের কথা জানিয়ে বলেন, ‘আমাদের অবস্থা খুবই শোচনীয়। প্লিজ, হেল্প মি। বাঁচান আমাদের, বৈশাখী টেলিভিশনকে বাঁচান। কিছু লোক বৈশাখী টেলিভিশনে অতর্কিত হামলা চালানোর চেষ্টা করছেন।’


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি