৭ মে ২০২৬

বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে : হাবিবর রহমান এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে : হাবিবর রহমান এমপি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। তাই যতদিন বন্যা থাকবে ততদিন ত্রাণ দেওয়া হবে। দুর্যোগ মোকাবেলা করার জন্য সরকারের সবধরনের প্রস্তুতি এবং বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে, সুতরাং বন্যার্ত একটি মানুষও না খেয়ে থাকতে হবে না। বন্যার্তদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাদের কোনো প্রকার সমস্যা নেই। তাদের সব ধরনের সমস্যা সমাধানে সরকার ব্যবস্থা করে দিয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় বন্যার্তদের ত্রান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীম, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চাঁন, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, গোলাম রব্বানী, আব্দুল বারীক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বন্যাদুর্গত ৫০০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী হিসেবে শুকনা খাবার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি