৯ মে ২০২৬

বন্যাদুর্গতদের পাশে সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বন্যাদুর্গতদের পাশে সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগরের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এর তত্ত্বাবধান ও নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্থের আর্থিক সহযোগিতা ও খাবার সামগ্রী বিতরণ করছেন রামগতি-কমলনগর উপজেলা বিএনপি। গত ২৪/০৮/২০২৪ শনিবার, ২৫/০৮/২০২৪ রবিবার এবং আজ ২৬/০৮/২০২৪ সোমবার রামগতি-কমলনগরে অবস্থান করছেন তিনি। লাগাতার বৃষ্টির কারণে বন্যার পানি রামগতি কমলনগরে অস্বাভাবিক বৃদ্ধি পায়। গতকাল ২৫/০৮/২০২৪ রবিবার এবং আজ ২৬/০৮/২০২৪ সোমবার রামগতি-কমলনগর নগরের বিভিন্ন জয়গায় রামগতিতে এক হাজার ও কমলনগরে একহাজার পরিবারের মাঝে সরজমিনে উপস্থিত থেকে খাবার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করেন সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। এ সময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন, পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক মুর্তজা আল-আমিন। কমলনগরে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, যুগ্ম আহ্বায়ক এম এ দিদার, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরি এবং রামগতি কমলনগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সহযোগী অঙ্গ সংগঠনও প্রমুখ। ত্রাণ সামগ্রিক এর মধ্যে নগদ অর্থ সহ ছিল, চাল পাঁচ কেজি, ডাল এক কেজি, তেল আধা লিটার, পেঁয়াজ এক কেজি, লবন এক কেজি, লাইটার। কমলনগর ইউনিয়নের ৮ নং চরকাদিরা ৮ নং ওয়ার্ড রহিমা বেগম (৫৯) বলেন, এমপি সাব আইছেন আর কেউ তো আইল না। কান্না ভেঙে পড়তেও দেখা যায় তাকে। খাবার সামগ্রী ও নগদ অর্থ পেয়ে খুশি তিনি। জামাল মিঞা (৪৮) জানান, কাম নাই খামু কী চাইল ডাইল পাইছি তিন চারদিন চলবো। তারেক রহমানের নির্দেশে রামগতি কমলনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সবসময় পাশে থাকার আস্বস্ত করে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, আমাদের সার্মথ্য অনুসারে যতদিন পানি না কমবে, ততদিন পর্যন্ত বিএনপির নেতা-কর্মী ক্ষতিগ্রস্তদের পাশে খাবার, বিশুদ্ধ পানি এবং ঔষধ সহ প্রয়োজনীয় সকল কিছু নিয়ে থাকবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি