৭ মে ২০২৬

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

জাতীয় ডেস্ক: সারাদেশের বন্যাপরিস্থিতি বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি আমাদের রয়েছে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে আমি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শুক্রবার (১২ জুলাই) উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষকে অবহেলা করে রাষ্ট্র চালাই না। মানুষের পাশে থেকে, বিপদে তাদের পাশে থেকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এভাবেই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটি মানুষও দরিদ্র থাকবে না, গৃহহারা থাকবে না। কোনো মানুষ বিনা চিকিৎসায় কষ্ট পাবে না।

শুক্রবার বিকেল চারটায় উপদেষ্টা পরিষদ এবং বিকেল সাড়ে চারটায় কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, এ দুটি বৈঠকে দলের আগামী সম্মেলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দলের অভ্যন্তরীণ সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হবে।

বৈঠকে উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা নির্বাচন করেছেন এবং যারা তাদের সমর্থন করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া, দলের নেতাদের সাংগঠনিক সফরের প্রতিবেদন নিয়েও কথা হতে পারে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি