৫ মে ২০২৬

বঙ্গভবনে মিলাদুন্নবীর মিলাদে কামাল হোসেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বঙ্গভবনে মিলাদুন্নবীর মিলাদে কামাল হোসেন

বাংলাপ্রেস অনলাইন ডেস্ক : ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিলেন বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা কামাল হোসেন। বঙ্গভবনের দরবার হলে বুধবার দুপুরে এই মিলাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তার কুশল বিনিময়ও হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, তৃণমূল বিএনপির নেতা নাজমুল হুদা ছাড়াও সংসদ সদস্য, রাষ্ট্রপতির পরিবারের সদস্য, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানে।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। মিলাদ শেষে মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এক সময়ের আওয়ামী লীগ নেতা কামাল হোসেন এখন ক্ষমতাসীনদের বিরুদ্ধে জোট বাঁধা জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা।

তার দল গণফোরাম ছাড়াও বিএনপি, আ স ম রবের জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আবদুল কাদের সিদ্দিকীর দল কৃষক, শ্রমিক, জনতা লীগ রয়েছে এই জোটে। যে সাত দফা দাবিতে গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়, তার মধ্যে সংসদ ভেঙে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও ছিল। ঐক্যফ্রন্ট ইতোমধ্যে নির্বাচন কমিশনে জানিয়েছে, বিএনপির প্রতীক ধানের শীষ নিয়েই তারা আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি