৪ মে ২০২৬

বঙ্গোপসাগর উত্তাল ট্রলার ডুবিতে ২০ জেলে নিখোঁজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বঙ্গোপসাগর উত্তাল ট্রলার ডুবিতে ২০ জেলে নিখোঁজ

বাংলাপ্রেস অনলাইন: লঘু চাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে গেলে চালনা এলাকায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে শনিবার সকালে ১৯ জেলেসহ এফবি অর্ক নামের আরেকটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ ১৯ জেলের বাড়ি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। নিখোঁজ জেলের মধ্যে দুলাল মাঝি (৫৫), মিন্টু (৩৫), আইউব আলী (৪০), ছিদ্দীক (৩০), নাসির (৩২), রুবেল (২৫), সোলায়মান (৪০), রাহাত (২০), মনির (২৫), সফিক (৩০), হাকিম (৩২), কাশেম (৩৮), মোতালেবের (৪০) নাম জানা গেছে। ডুবে যাওয়া ট্রলারের মালিক আশুতোষ সরকার গণ মাধ্যমকে জানান, গেল বুধবার (১৮ জুলাই) সকালে বরগুনা লঞ্চঘাট থেকে তার ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশে ছেড়ে যায়। শনিবার সকালে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। সমুদ্র উত্তাল থাকায় ঘটনাস্থলের কাছাকাছি থাকা জেলেরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করতে পারেনি। এর আগে সকালে বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় এফবি তরিকুল-১ নামের অপর একটি ট্রলার ১৭ জেলেসহ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ ঘটনায় জেলেরা ১৬ জেলেকে উদ্ধার করলেও ওই ট্রলারের বাবুর্চি আমিরুল এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সকল জেলেকে উদ্ধারে বঙ্গোপসাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি