৬ মে ২০২৬

বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকী উপলক্ষে ফুলবাড়ীতে চিত্রাংকন প্রতিযোগিতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকী উপলক্ষে ফুলবাড়ীতে চিত্রাংকন প্রতিযোগিতা

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থেকে: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মোফাখারুল ইসলাম, জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনছার আলী, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদত হোসেন, ফুলবাড়ী নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের সিনিয়র সহকারি শিক্ষক সাংবাদিক মো.আশরাফ পারভেজ, দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছা. রুকসানা আরজু প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি