৪ মে ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বশেমুরবিপ্রবি'র প্রথম উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বশেমুরবিপ্রবি'র প্রথম উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
মেহেরাবুল ইসলাম সৌদিপ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুরে নবপ্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত প্রথম উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। বুধবার (২১ সেপ্টেম্বর-২০২২) সকাল ১১.৩০টায় পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রথম উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদেন শেষে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। তিনি পিরোজপুরে জাতির পিতার নামে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। এটি হবে বুয়েটের আদলে সম্পূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হয়ে আমি গর্বিত। খুব শিগগিরই আমি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করব। আমি সবার সহযোগিতা কামনা করছি। এ সময় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন মাহামান্য রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাংবাদিক প্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর-এর শোকবইতে স্বাক্ষর করেন। বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য হিসেবে অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেন। এর আগে গত রোববার এক প্রজ্ঞাপনে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনকে নবপ্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ করা হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি