৫ মে ২০২৬

বঙ্গবন্ধুর মৃত্যুতে আ.লীগ নেতারা কাঁদেনি কিন্তু আমি কেঁদেছি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বঙ্গবন্ধুর মৃত্যুতে আ.লীগ নেতারা কাঁদেনি কিন্তু আমি কেঁদেছি
বাংলাপ্রেস ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে। আমার ধারণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব বিষয় অবশ্যই জানেন। কারণ তিনি প্রতিদিন ৮টি সংস্থার রিপোর্ট পড়ে থাকেন। আজ সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাক প্রতিষ্ঠান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, নিজেকে আমার অপরাধী মনে হয়। লজ্জা পাই। কারণ এ দেশের জন্য আমারও অবদান আছে। আমরা গুম-খুনের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিত পদ ছেড়ে দিয়ে ওনার বোন রেহানাকে এনে আরো লোকজন দিয়ে জাতীয় সরকার গঠন করে দেশ পরিচালনা করা। এ কথা ভুলে গেলে চলবে না তার পিতার মৃত্যুতে আওয়ামী লীগের লোকজন কাঁদে নাই, যতটা না আমি কেঁদেছি। গুম-খুনের তথ্য উদঘাটনের জন্য প্রধান বিচারপতির সমন্বয়ে একটি তদন্ত কমিটি করার দাবি জানিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি