৫ মে ২০২৬

বঙ্গবন্ধুর খুনি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা গ্রেফতার !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বঙ্গবন্ধুর খুনি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা গ্রেফতার !

বাংলাপ্রেস অনলাইন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি সুলতান শাহরিয়ার রশিদ খানের জামাতা ফুয়াদ জামানকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়।

ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে সন্ত্রাস দমনবিষয়ক পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, ফুয়াদ ফেসবুকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে গত ১৫ আগস্ট একটি পোস্ট দিয়েছিলেন। পরে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোহাম্মদ নাজমুল হাসান পিয়াস গেল ২৩ আগস্ট ধানমণ্ডি মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। সাত দিনের রিমান্ড আবেদন করে আজ বৃহস্পতিবার ফুয়াদ জামানকে আদালতে পাঠানো হয়েছে। ২০১০ সালের জানুয়ারিতে পুরনো কেন্দ্রীয় কারাগারে সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হয়। ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের বাধা কেটে যাওয়ায় ওই বছরের ২ অক্টোবর মোহিতুল ইসলাম বাদী হয়ে ধানমণ্ডি থানায় বঙ্গবন্ধু হত্যার মামলা দায়ের করেন। মামলায় মোট আসামি ছিল ২০ জন। বিচারপ্রক্রিয়া শেষে পাঁচজনের ফাঁসি ২০১০ সালের ২৭ জানুয়ারি কার্যকর হয়।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি