৭ মে ২০২৬

বঙ্গবন্ধুর বাকি খুনিদেরও মুজিববর্ষে দেশে ফেরত আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বঙ্গবন্ধুর বাকি খুনিদেরও মুজিববর্ষে দেশে ফেরত আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাকি চার খুনিকেও মুজিববর্ষে দেশে ফেরত আনার প্রত্যাশা করছি।

মঙ্গলবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক লিখিত প্রতিক্রিয়ায় মন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে চলমান সংকটের মধ্যেও আমরা খুশির একটা খবর পেলাম। বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ গ্রেফতার হয়েছে।

তিনি বলেন, আমাদের আশা ছিল, মুজিববর্ষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অন্তত একজনকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা হবে। আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা, তা সম্ভব হলো।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে এখনো চারজন পলাতক রয়েছে। তাদের একজন যুক্তরাষ্ট্রে, আরেকজন কানাডায়। আমাদের প্রত্যাশা, মুজিববর্ষেই বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দরকার দেশের ও প্রবাসী জনগণের সহযোগিতা প্রয়োজন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি