৬ মে ২০২৬

‘বঙ্গবন্ধু’ উপাধির বার্ষিকীতে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
‘বঙ্গবন্ধু’ উপাধির বার্ষিকীতে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়ার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার দুটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার বিকেলে নিজের সরকারি বাসভবন গণভবনে ১০ টাকা মূল্যের ডাকটিকিট, ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের ডাটা কার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ডাক ও টেলিযোগাযোগের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার বিশ্বাস ও বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডলসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অবমুক্ত করা টিকিট, খাম ও ডাটা কার্ড শনিবার থেকে রাজধানীর জিপিওতে পাওয়া যাবে। পরে সেগুলো দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরে মিলবে। সেই সঙ্গে চারটি জিপিওতে উদ্বোধনী খামে ব্যবহৃত বিশেষ সিলমোহরের ব্যবস্থা থাকবে।১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানের নিঃশর্ত মুক্তি পাওয়ার পরদিন ঐতিহাসিক রমনা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি